সরাসরি লেখায় যান
  • পণ্য
  • FAQs
  • রেসিপি
  • FAQs
  • যোগাযোগ
  • পণ্য
  • FAQs
  • রেসিপি
  • FAQs
  • যোগাযোগ
  • দেশ
    • Indonesia
    • Japan
    • Korea
    • Vietnam
  • দেশ
    • Indonesia
    • Japan
    • Korea
    • Vietnam
  • বাংলাদেশ
    • EN (English)
  • পণ্য
  • FAQs
  • রেসিপি
  • FAQs
  • যোগাযোগ
  • পণ্য
  • FAQs
  • রেসিপি
  • FAQs
  • যোগাযোগ
  • বাংলাদেশ
    • English

Home > Recipes > Festive > স্টোলেন

স্টোলেন

স্টোলেন হল একটি ঐতিহ্যবাহী জার্মান ফ্রুট ব্রেড যা প্রায়ই বড়দিনের সময় খাওয়া হয়। অ্যালকোহলে ভেজানো ফল এবং জায়ফল ও দারুচিনির মতো মিষ্টি মশলার স্বাদযুক্ত, এই নরম ব্রেডটি যেকোনো ক্রিসমাস পার্টির জন্য একটি দারুন খাবার বা এমনকি ছুটির সময় বন্ধু এবং পরিবারের জন্য দারুন একটি উপহার হিসাবে তৈরি করে।

image-feature

SERVING SIZE

আনুমানিক 4টি স্টোলেন

image-feature2

TIME REQUIRED

প্রস্তুতকরণ:
1 ঘন্টা + 24 ঘন্টা ভিজানোর সময়

বেক করার সময়: 25 মিনিট

মোট অপেক্ষা করার সময়:
2 ঘন্টা 40 মিনিট

image-feature3

SERVING SUGGESTION

উপরে অনেক বেশি আইসিং সুগার ছিটিয়ে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করুন।

INGREDIENTS

স্টোলেন ডোপরিমাণ
ব্রেড তৈরি করার জন্য আটা600g
লবণ9g
Saf-instant® গোল্ড ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট9g
Magimix® গ্রীন ব্রেড ইম্প্রুভার6g
চিনি78g
জায়ফল গুঁড়ো0.6g
আদা গুঁড়ো0.6g
দারুচিনি গুঁড়ো1.5g
পানি324g
ডিমের কুসুম30g
লবণবিহীন মাখন150g
ভেজানো ফল210g
ভেজানো ফলপরিমাণ
শুকনো ফল 200g
ব্র্যান্ডি/রাম30g
স্টোলেন ফিলিং পরিমাণ
মার্জিপান320g

FEATURED PRODUCT

Saf-instant® Gold

ভেজানো ফল প্রস্তুতকরণ

  1. একটি পাত্রে পছন্দের শুকনো ফল এবং অ্যালকোহল একত্রিত করুন।
  2. কমপক্ষে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন।
  3. ব্যাবহারের পূর্বে পানি ফেলে নিন।

ফিলিং প্রস্তুতকরণ

  1. মার্জিপানকে 80g করে ভাগ করুন।
  2. প্রায় 15cm লম্বা লগগুলি আলতো করে রোল করুন।

ডো প্রস্তুতকরণ

  1. একটি স্ট্যান্ড মিক্সারের বাটিতে ব্রেড তৈরির জন্য আটা, লবণ, Saf-instant®গোল্ড, Magimix® গ্রীন, চিনি, জায়ফল, দারুচিনি এবং আদা গুঁড়ো একত্রিত করুন এবং একত্রিত করতে ফেটান।
  2. পানি এবং ডিমের কুসুম যোগ করুন এবং 4 মিনিট লো স্পিডে একটি ডো-এর হুক দিয়ে মিক্স করুন।
  3.  স্পিড বাড়ান এবং 2 মিনিট মিক্সিং চালিয়ে যান।
  4. মাখন যোগ করুন এবং 2 মিনিট মিক্স করুন, তারপর ভেজানো ফল দিয়ে আরও 2 মিনিট মিক্স করতে থাকুন।
  5. একটি পাত্রে ঢালুন এবং 45 মিনিট রেস্টে রেখে দিন, একটি হালকা গ্রীসযুক্ত ক্লিং র‍্যাপের টুকরো দিয়ে ডো-টি ঢেকে দিন।
  6. 4টি অংশে বিভক্ত করুন (প্রতিটি ~350g) এবং হালকা গ্রীসযুক্ত ক্লিং র‍্যাপের একটি টুকরোতে আরও 10 মিনিট রেস্টে রেখে দিন।

ফিলিং এবং শেপ দেওয়ার নিয়ম

  1. একবারে 1 টুকরো ডো দিয়ে তৈরি করুন, 20cm x 15cm ডিম্বাকৃতিতে আলতো করে চ্যাপ্টা করুন।
  2. একটি পাতলা রোলিং পিন ব্যবহার করে, এটিকে লম্বা দিকে রাখুন এবং ডো-এর মধ্যে একটি গভীর গর্ত তৈরি করতে শক্তভাবে নিচে চাপুন।
  3. মাঝখানে প্রস্তুত করা মার্জিপানের একটি টুকরো রাখুন তারপর ডো-এর উভয় প্রান্ত (ডান এবং বাম) টেনে দিন।
  4. ডো-এর উপরের প্রান্তটি (আপনার থেকে সবচেয়ে দূরে) নিন এবং এটিকে মার্জিপানের উপর ভাঁজ করুন যাতে বৈশিষ্ট্যযুক্ত কুঁজ সহজে দেখা যায় এবং নীচের প্রান্তের উপর দিয়ে যেন না যায়।
  5. স্টোলেন আটকাতে উপরের প্রান্তে দৃঢ়ভাবে নিচে চাপুন।
  6. ডো-এর অবশিষ্ট 3 অংশ দিয়েও একইভাবে তৈরি করুন।
  7. এবার একটি পার্চমেন্ট রেখাযুক্ত বেকিং ট্রেতে রাখুন এবং প্রায় 1 ঘন্টা এবং 45 মিনিট স্বাভাবিক তাপমাত্রায় আকারে দ্বিগুণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

বেক করার পদ্ধতি

  1. 180˚C তাপমাত্রায় ওভেন প্রি-হিট করুন।
  2. 25 মিনিট বা সোনালি বাদামী না হওয়া পর্যন্ত বেক করুন।
  3. ওভেন থেকে বের করুন এবং একটি তারের র‍্যাকে রাখুন।
  4. ব্রাউন মাখন দিয়ে ভালোভাবে ব্রাশ করুন এবং উপরে অনেক বেশি আইসিং সুগার ছিটিয়ে দিন।
  5. পুরোপুরি ঠান্ডা হতে দিন।
  6. পরিবেশনের আগে, আবার অনেক বেশি আইসিং সুগার ছিটিয়ে দিন।

প্রফেশনাল

  • Saf-instant® Red 500g
  • Saf-instant® Gold 500g
  • Saf-instant® Gold 100g
  • Saf-instant® Red 500g
  • Saf-instant® Gold 500g
  • Saf-instant® Gold 100g

হোম বেকিং

  • Saf-instant® Gold 11g
  • Saf-instant® Gold 11g

সমর্থন

  • FAQs
  • যোগাযোগ
  • FAQs
  • যোগাযোগ

অবস্থান পরিবর্তন করুন

  • দেশ
    • Indonesia
    • Japan
    • Korea
    • Vietnam
  • দেশ
    • Indonesia
    • Japan
    • Korea
    • Vietnam
  • © Saf-instant®
  • 2026
  • আইনি নোটিশ